ফুটন্ত কড়াই ভর্তি দুধের মধ্যে পরে মৃত্যু হল দুই বছরের এক শিশুর - The News Lion

ফুটন্ত কড়াই ভর্তি দুধের মধ্যে পরে মৃত্যু হল দুই বছরের এক শিশুর

  


দি নিউজ লায়ন;    রবিবার সকালে ইংরেজবাজার থানার কাজিগ্রামের গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায় ফুটন্ত কড়াই ভর্তি দুধের মধ্যে পরে মৃত্যু হল দুই বছরের এক শিশুর।  মর্মান্তিক এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে,  মৃত শিশুর নাম জগন্নাথ ঘোষ, বয়স দুই বছর। পরিবারে রয়েছে বাবা সুরেশ ঘোষ, মা অর্পনা ঘোষ। সুরেশবাবুর দুই মেয়ে ও এক ছেলে। জগন্নাথ পরিবারের সব থেকে ছোট।


পরিবার সূত্রে জানা গিয়েছে,  প্রত্যেক দিনের মতো মা অপর্ণা ঘোষ  উনুনে কড়াই ভর্তি দুধ গরম করছিলেন। রান্না ঘরে সেইসময় কেউ ছিলনা। বাড়ির লোকেদের অলক্ষে খেলতে খেলতে জগন্নাথ গগরম দুধের ভিতরে পড়ে যায়।এরপর আত্ম চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন। ততক্ষণে গরম ফুটন্ত দুধে ওই শিশুর শরীর ঝলসে যায়। বাড়ির লোকেরা শিশুটিকে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.